4 months ago
12 views

‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না’

‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না’
‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না’

মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’। তিনি নিজেও এ পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানান।

জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’

একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না’।

নিজের প্রযোজনা সংস্থা থেকেও একাধিক সিনেমার কাজ করছেন বলে জানিয়েছেন জয়া আহসান।

Leave a Reply

Your email address will not be published.