Editorial teams often forget how much a routine backup habit protects them. This is a friendly reminder — nothing more. We schedule ours on Sundays.
ইনসাইডার ডিস্ক, ০৩ জুলাই, ২০২৬ চলতি বছরের জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক চাপের মধ্যেও বিভিন্ন রপ্তানি খাতের ইতিবাচক প্রবৃদ্ধিতে জুনে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে রপ্তানি আয় হয়েছে ৪২০ কোটি ডলার, যা ২০২৫ সালের একই মাসের ৩৩৪ কোটি ডলারের তুলনায় ২৫ দশমিক ৯১ শতাংশ বেশি।তবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে মোট রপ্তানি আয় সামান্য কমেছে। অর্থবছরজুড়ে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের ৪ হাজার ৮২৮ কোটি ডলারের তুলনায় কিছুটা কম।ইপিবির তথ্যমতে, মূল্যস্ফীতি,
ইনসাইডার ডিস্ক, ০৩ জুলাই, ২০২৬ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত BPM6 মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) দেশের BPM6-সম্মত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে, ৩০ জুন রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার অন্যান্য উৎস থেকে আয় বাড়ার ফলে দেশের বৈদেশিক খাত আরও শক্তিশালী হচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজার্ভে এ ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।
ইনসাইডার ডিস্ক, ০৩ জুলাই, ২০২৬ বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফে গতকাল শোনা বিকট বিস্ফোরণের শব্দের উৎস ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত একাধিক বিমান হামলা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুথিডং ও মংডুর মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে মিয়ানমার বিমানবাহিনী যুদ্ধবিমান ও ওয়াই-১২ পরিবহন বিমান ব্যবহার করে ব্যাপক বোমাবর্ষণ চালায়।স্থানীয় সময় সকাল ১০টার দিকে বুথিডংয়ের কেইতমাউক টউং গ্রামে দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করা হয়। এতে অন্তত তিনজন আহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। আহতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী এক শিশুসহ তিনজন স্থানীয় বাসিন্দা।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে বাসিন্দারা বিমান আসার শব্দ আগাম শুনতে না পারায় নিরাপদ আশ্রয়ে
ইনসাইডার ডিস্ক,০২ জুলাই, ২০২৬ প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকাকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একাংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অপর অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রকল্পটির কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে নানা জটিলতা দেখা দিচ্ছিল। এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্প
ইনসাইডার ডিস্ক, ২ জুলাই, ২০২৬ জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান এ ঘোষণা দেন। এর আগে জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ছিল ১,৮৮৫ টাকা।বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি (Saudi CP) মূল্য কমে যাওয়ায় দেশের বাজারেও এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে। তবে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা পুরোপুরি না কমায় জাহাজ ভাড়া এখনও তুলনামূলক বেশি রয়েছে। পরিবহন ব্যয় কমলে ভবিষ্যতে এলপিজির দাম আরও কমার