4 months ago
16 views

ভারতের দালালদের ছাড় দেয়া হবে নাঃ মাহমুদুর রহমান

ভারতের দালালদের ছাড় দেয়া হবে নাঃ মাহমুদুর রহমান

যারা বা যে দল ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে। ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। এমন মন্তব্য করেছেন, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘ভারতের প্রশ্নে কোনও ছাড় হবে না।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘শুধু সরকারই নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না।’

তিনি বলেন, ‘দিল্লি থেকে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদেরকে কেউ ‘ইগনোর’ করতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published.