4 months ago
19 views

গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনটির সামনের সাইনবোর্ড পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা রাতে শাখা কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন। রাত সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। শব্দ শুনে কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে ব্যাংক কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে বাইরে বের হন। এ সময় শাখার ফটকের সামনে আগুন দেখা যায়, যা পরে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, পেট্রোল বোমার আগুনে সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভেতরের কোনো কক্ষ বা নথিপত্রের ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.