1 month ago
55 views

সুদ-আসল মিলিয়ে ৯০.৬৬ মিলিয়ন ডলার পরিশোধ: সংসদে তথ্য প্রকাশ

ইনসাইডার ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজুদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে সরকার নিয়মিতভাবে সুদ ও আসল পরিশোধ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের সম্ভাব্য ব্যয় আগেই নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখা হয়। চলতি অর্থবছরেও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঋণ পরিশোধ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.