
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি, কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাখা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশশির আমিন।রোববার (২৬ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় এই জিডি করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ও শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোঃ মুবাশশির আমিন।জিডির সূত্রে, বিবাদীগণ অত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
২৬ এপ্রিল (২০২৬) ১নং বিবাদীর ব্যবহৃত ফেসবুক আইডি Md Mehedi Hasan Hafiz, ( আইডি লিংক-https://www.facebook.commdmehedihasan.hafiz/about) থেকে বাদীর নামে বিভিন্ন ধরনের কুটুক্তিমূলক কথাবার্তাসহ প্রাণনাশের হুমকী প্রদান করে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ২নং বিবাদীর ব্যবহৃত ফেসবুক আইডি Md Sabbir Khan, (আইডি লিংক- https://www.facebook.com/Khansabbiro1/about) থেকে বাদীকে মেরে ফেলার হুমকি প্রদান করে কমেন্ট করা হয়েছে। পরে ৩নং বিবাদীর ব্যবহৃত ফেসবুক আইডি, Shahin Alam, (আইডি লিংক-https://www.facebook.com/shahun.alam-375745/about) থেকে বাদীর নামে নানা রকম অপ্রচারসহ হুমকী প্রদান করে পোস্ট করা হয়েছে।’অভিযোগে বলা হয়, দুপুর সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুক আইডি ব্যবহারকালে তিনি দেখতে পান, অভিযুক্তরা তাদের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে তাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও মন্তব্য করেছেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে মুবাশশির আমিন বলেন, সত্যিটা খুবই সরল। এই ছবিটি ২০২৩ সালে একটি গেট-টুগেদারে সিনিয়রদের কাছে র্যাগিংয়ের শিকার হয়ে মজার ছলে করা একটি অভিনয়ের অংশ ছিল। এটি কোনো বাস্তব ঘটনার প্রতিফলন নয়। অথচ সেই ছবিকেই বিকৃতভাবে উপস্থাপন করে আমার চরিত্রহননের চেষ্টা করা হয়েছে।তিনি বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো যে মহল থেকে এই ঘটনার সূচনা হয়েছিল আজ তারাই সেই ঘটনার অপব্যাখ্যা দাঁড় করিয়ে এটিকে ইস্যু বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে প্রশ্ন থেকেই যায় আমার মতো একজনকে এভাবে অযাচিতভাবে হেনস্তা করা হলে আমাদের সমাজের সচেতন মহল ও দায়িত্বশীলদের ভূমিকা কী হওয়া উচিত ছিল?এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ বিষয়ে জিডি হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ আদালত গ্রহণ করবে