ইনসাইডার ডিস্ক, ০৩ মে, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছুরিকাঘাতে নিহত হয়েছে ১৬ বছর বয়সী মুসলিম কিশোর আয়ান সাইফি। পরিবারের দাবি, সাম্প্রতিক সময় ধরে সে কট্টর হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর কাছ থেকে হুমকি পেয়ে আসছিল এবং নিরাপত্তার আশঙ্কায় থানায় অভিযোগও দায়ের করেছিল।ঘটনার দিন আয়ান তার এক বন্ধুর সঙ্গে পার্কে খেলছিল। এ সময় প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী ৮ থেকে ১০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। এরপর তার পিঠ, পেট ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। হামলায় তার হাতও গুরুতরভাবে জখম হয়।নিহতের মা মিনা জানান, আয়ান ছিল তার একমাত্র সন্তান এবং তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে টার্গেট করা হয়েছিল এবং কিছুদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল।