5 days ago
24 views

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সরকারি হেফাজতে,কিনলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইনসাইডার ডিস্ক, ২৮ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের কোরবানির পশুর বাজারে সবচেয়ে আলোচিত নাম ছিল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও বিরল এই মহিষটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।
তবে বহুল আলোচিত এই মহিষটিকে এবার আর কোরবানি দেওয়া হচ্ছে না। সরকার প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ মহিষটিকে মালিকের বাসা থেকে নিজেদের হেফাজতে নেয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে জানান, ভাইরাল হওয়া এই বিরল প্রজাতির মহিষটি তিনি নিজেই কিনে নিয়েছেন।
তিনি বলেন, কোরবানির সময় মহিষটিকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা ছিল। সেই বিবেচনায় প্রাণীটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি খামারে রাখা হয়েছে এবং ভবিষ্যতে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এর আগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে খামার থেকে নিজ বাড়িতে নিয়ে যান মালিক। কিন্তু ঈদের আগমুহূর্তে সরকারের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.