ইনসাইডার ডিস্ক, ১১ জুন, ২০২৬

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন প্রণোদনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, যারা সফলভাবে দেশে বিদেশি বিনিয়োগ আনতে পারবেন, তাদের বিনিয়োগের মোট অর্থের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে কমিশন বা পরামর্শক ফি প্রদান করা হবে।
সংসদে আইনপ্রণেতাদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকসহ যেকোনো ব্যক্তি বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে উৎসাহিত হবেন। সরকারের লক্ষ্য হলো বৈশ্বিক বিনিয়োগ নেটওয়ার্ককে আরও সক্রিয় করা এবং দেশে আন্তর্জাতিক পুঁজি প্রবাহ বৃদ্ধি করা।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম উদ্বেগ ছিল বিনিয়োগ থেকে অর্জিত লভ্যাংশ নিজ দেশে পাঠানোর বিষয়টি। এ সমস্যা দূর করতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত সংস্কার সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। নতুন এই প্রণোদনা কর্মসূচি দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।