ইনসাইডার ডিস্ক, ১৪ জুন, ২০২৬

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করেছে স্থানীয় পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে।পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুন দুবাইয়ে তাকে আটক করা হয়েছে বলে দুবাইয়ের ইন্টারপোল অফিস বাংলাদেশকে অবহিত করে।দুবাইভিত্তিক একটি সূত্র জানিয়েছে, ১২ জুন তিনি সেখানে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো বিস্তারিত বক্তব্য দেয়নি।