1 month ago
27 views

“‘রাজনীতিতে ব্যক্তিগত সময় দিতে হয়” বলে তরুণীকে এনসিপি নেতার কাছে নেওয়ার অভিযোগ

ইনসাইডার ডিস্ক, ২০ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক পদপ্রত্যাশী নারী কর্মী।শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অভিযোগকারী নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় অংশগ্রহণকারী, এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারীশক্তির একটি পদের প্রত্যাশী হিসেবে পরিচয় দেন।তার অভিযোগ, সংগঠনের একটি পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গত ১৪ জুন তাকে নগরের পেনিনসুলা হোটেলের একটি বারে ডাকা হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং অনৈতিক প্রস্তাব দেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, সাংগঠনিক বৈঠকের কথা বলে তাকে হোটেলে নেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিনও। অভিযোগকারী দাবি করেন, তাকে ধূমপান ও মদ্যপানে উৎসাহিত করা হয় এবং বিভিন্ন পানীয় গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।তিনি আরও অভিযোগ করেন, নিজের অস্বস্তির কথা জানালে সাদিয়া আফরিন তাকে সুজা উদ্দিনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। পরে সাদিয়া স্থান ত্যাগ করলে সুজা উদ্দিন তার সঙ্গে একান্তে বসার জন্য চাপ সৃষ্টি করেন এবং তার আচরণ ছিল যৌন হয়রানিমূলক।অভিযোগকারী বলেন, পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে তিনি সেখান থেকে চলে যান। পরবর্তীতে প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে হুমকিসহ রাজনৈতিক পদ-পদবি ও আর্থিক সুবিধার প্রলোভন দেখানো হয়।তিনি দাবি করেন, ঘটনার প্রতিবাদ জানালে সাদিয়া আফরিন তাকে বলেন, “রাজনীতি করতে হলে বড় পদ-পদবিধারীদের ব্যক্তিগত সময় দিতে হয়। এটাই রাজনৈতিক কালচার।”এ ঘটনায় আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে গত ১৭ জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, অভিযোগের বিষয়ে একটি জিডি হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published.