4 weeks ago
31 views

জুলাইতে ১২ কেজি এলপিজির দাম ৩৫৭ টাকা কমলো, নতুন মূল্য ১,৫২৮ টাকা

ইনসাইডার ডিস্ক, ২ জুলাই, ২০২৬

জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান এ ঘোষণা দেন। এর আগে জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ছিল ১,৮৮৫ টাকা।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি (Saudi CP) মূল্য কমে যাওয়ায় দেশের বাজারেও এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে। তবে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা পুরোপুরি না কমায় জাহাজ ভাড়া এখনও তুলনামূলক বেশি রয়েছে। পরিবহন ব্যয় কমলে ভবিষ্যতে এলপিজির দাম আরও কমার সুযোগ তৈরি হতে পারে।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আরও দাবি করেন, গত দুই মাসে সরকার নির্ধারিত মূল্য ১,৮৮৫ টাকা থাকলেও বাজারে ভোক্তারা গড়ে প্রায় ২০০ টাকা কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published.