4 weeks ago
43 views

আইএমএফের BPM6 মানদণ্ডে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

ইনসাইডার ডিস্ক, ০৩ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত BPM6 মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) দেশের BPM6-সম্মত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে, ৩০ জুন রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার অন্যান্য উৎস থেকে আয় বাড়ার ফলে দেশের বৈদেশিক খাত আরও শক্তিশালী হচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজার্ভে এ ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published.