4 weeks ago
39 views

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া নয়, মালিক সমিতির কঠোর নির্দেশ

ইনসাইডার ডিস্ক, ০২ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২ মে) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ঈদকে সামনে রেখে দেশের সব জেলা শাখা ও ইউনিটে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না—এমন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংক-লরির সুষ্ঠু ও শৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনের পাশাপাশি পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব সাইফুল ইসলাম, কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ মোট ৭৯ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.