1 month ago
55 views

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার—হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে

ইনসাইডার ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার বিকেলে কুমিল্লা সদর কগনিস্যান্স আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) হাফিজুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।তদন্ত সংশ্লিষ্টরা জানান, পিবিআই ঢাকার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা সদর আদালতে সোপর্দ করেন।গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিনজন সন্দেহভাজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার অনুমতি চান। তারা হলেন—অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক জাহাঙ্গীর আলম।আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ এক দশকের এই মামলায় এখন পর্যন্ত ৮০টিরও বেশি শুনানি হয়েছে এবং চারটি ভিন্ন সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।এদিন আদালতে উপস্থিত ছিলেন নিহত তনুর বাবা-মা ও তার ছোট ভাই রুবেল হোসেন।

Leave a Reply

Your email address will not be published.