2 weeks ago
15 views

দক্ষিণ কেরানীগঞ্জে পশুর হাটের টেন্ডার ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, সাংবাদিক লাঞ্ছিত

ইনসাইডার ডিস্ক, ১৮ মে, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কোরবানি ঈদের পশুর হাটের টেন্ডারকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন। এ সময় সমকালের সাংবাদিক রায়হানসহ একাধিক গণমাধ্যমকর্মীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের মিলিনিয়াম কোরবানি পশুর হাটের ইজারা টেন্ডারকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। গত বছর হাটটির ইজারা পেয়েছিল এনসিপি-সমর্থিত একটি পক্ষ। এবারও টেন্ডারে অংশ নিতে সকাল থেকেই এনসিপির নেতাকর্মীরা উপজেলা প্রাঙ্গণে অবস্থান নেন।এনসিপির অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া শুরুর আগেই ক্ষমতাসীন দলের প্রভাবশালী লোকজন বিভিন্ন হাট নিয়ন্ত্রণে নেয় এবং তাদের নেতাকর্মীদের উপজেলা এলাকা থেকে সরিয়ে দিতেই হামলা চালানো হয়।জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা আহ্বায়ক আল আমিন দাবি করেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা আহ্বায়ক শেখ ফয়সাল, দক্ষিণ থানার ছাত্র শক্তির আহ্বায়ক রতন, নিজামুল, সাফায়েত ও ছাব্বির হামলায় আহত হয়েছেন।তিনি আরও অভিযোগ করেন, বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি হামলার নেতৃত্ব দিয়েছেন এবং তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সমর্থকরা সংঘর্ষে অংশ নেন।অন্যদিকে, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছে এনসিপি। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.