ইনসাইডার ডিস্ক, ০৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, আর প্রাথমিক ফলাফলের প্রবণতায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি। গণনা যত এগোচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান ততই বাড়ছে বিজেপির।
বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৯০টি আসনে, যেখানে তৃণমূল এগিয়ে আছে ৯৯টি আসনে। এই ধারা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে।