ইনসাইডার ডিস্ক, ০৫ মে, ২০২৬

প্রথমবারের মতো নিজস্ব ইতিহাসে গবেষণা শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তি চালু করতে যাচ্ছে University of Chittagong। পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসবেন।বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) Shamim Uddin Khan এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ সূত্রে জানা গেছে, নতুন এই উদ্যোগের আওতায় চার বছর মেয়াদি পিএইচডি গবেষকরা মাসে ৪০ হাজার টাকা, দুই বছর মেয়াদি এমফিল গবেষকরা ২০ হাজার টাকা এবং ছয় মাস মেয়াদি মাস্টার্স (থিসিস) শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা করে পাবেন।বৃত্তিটি জুলাই-জুন শিক্ষাবর্ষ অনুযায়ী প্রদান করা হবে এবং কেবলমাত্র পূর্ণকালীন শিক্ষার্থীরাই এর জন্য যোগ্য হবেন। যেসব শিক্ষার্থীর আবেদন অনুমোদিত হবে, তারা সবাই এই বৃত্তি পাবেন। তবে অন্য কোনো উৎস থেকে একাধিক বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন না।২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রতি বছর বৃত্তি নবায়নের জন্য আবেদন করতে হবে। নবায়নের জন্য সুপারভাইজারের সন্তোষজনক মূল্যায়ন এবং একাডেমিক কমিটির সুপারিশ প্রয়োজন হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে বৃত্তি বাতিল হবে।নীতিমালা অনুযায়ী, পিএইচডি গবেষকদের তৃতীয় ও চতুর্থ বছরে অন্তত একটি করে পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে। এমফিল শিক্ষার্থীদেরও অন্তত একটি পিয়ার-রিভিউড প্রবন্ধ প্রকাশ বাধ্যতামূলক। এই শর্ত পূরণ না হলে প্রাপ্ত বৃত্তির অর্থ ফেরত দিতে হবে।বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অফিস গঠিত একটি নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে আবেদন অনুমোদন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি সম্পন্ন করাও বাধ্যতামূলক, অন্যথায় বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। তবে অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো গ্রহণযোগ্য কারণে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সময় বৃদ্ধি করা যেতে পারে।এই বৃত্তির অর্থ শুধুমাত্র গবেষণাসংক্রান্ত কাজে ব্যয় করা যাবে, অন্য কোনো খাতে নয়।কেন্দ্রীয় ছাত্র সংসদের গবেষণা ও উদ্ভাবন সম্পাদক Tanvir Anjum Shovon এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “এর আগে শিক্ষার্থীদের জন্য শুধু যাতায়াত ও আনুষঙ্গিক খরচে সহায়তা ছিল। এবারই প্রথম পূর্ণাঙ্গ গবেষণা বৃত্তি চালু হচ্ছে।”তিনি আরও জানান, মাস্টার্স (থিসিস) শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র সেরা ফলাফলধারী শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় আনা হবে এবং তাদেরকে বৃত্তির অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে তার বিস্তারিত হিসাব জমা দিতে হবে।