1 month ago
33 views

প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপির নতুন ইনিংস শুরু এবসিপিতে

ইনসাইডার ডিস্ক, ০২ মে, ২০২৬

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় মেহরাব হোসেন অপি এবার নতুন পরিচয়ে আসছেন—রাজনীতিতে। তিনি শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
জানা গেছে, অপিকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি বিভিন্ন অঙ্গনের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিদের দলে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ক্রীড়াঙ্গন থেকেও একাধিক মুখকে দলে টানার চেষ্টা চলছে, যার মধ্যে অপির নাম অন্যতম।
বাংলাদেশ ক্রিকেটে মেহরাব হোসেন অপি একটি স্মরণীয় নাম। জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে তিনি ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছিলেন। অবসরের পরও ক্রীড়াঙ্গনে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.