1 month ago
44 views

২০০ অব্যবহৃত ভবন হাসপাতালে রূপান্তর, শিশুদের টিকাদানে জোর—সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

ইনসাইডার ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা ২০০টি অব্যবহৃত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এসব ভবন দ্রুত হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে, যাতে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ভবনগুলো স্বাস্থ্যসেবা প্রদানের উপযোগী করে তোলা হবে।
অধিবেশনে তিনি দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমানে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি’ বাস্তবায়নের ওপর জোর দেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published.